Logo

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবার ভাঙন দেখা দিয়েছে।

চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভার প্রায় ২৫ মিটার এলাকায় বুধবার রাত ১০টার দিকে ভাঙন দেখা দিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়।

এতে মেঘনার ভাঙনের হুমকির মুখে রয়েছে পুরো পুরানবাজার এলাকা। এ কারণে স্থানীয়রা মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

আরও পড়ুন- বন্যায় প্লাবিত চাঁদপুর শহর

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাঁটল দেখা দিয়েছে। এ সময় শহর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। ২৫ মিটার এলাকাজুড়ে ফাঁটল দেখা দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালিভর্তি বস্তা ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

“মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভাসহ পুরানবাজার ব্যবসায়িক এলাকাটি ঝুঁকিতে রয়েছে।”

আরও পড়ুন- বাসচাপায় প্রাণ গেল ৫ জনের

আরও পড়ুন- নেত্রকোণায় নৌকাডুবি, নিহত ১৭

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬