Logo

খুশকি দূর করবে যেসব উপাদান

খুশকি দূরে যেসব উপাদান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খুশকি হওয়া, সাধারণ মনে হলেও চুলে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় এটি। শুষ্ক আবহাওয়া ও মাত্রাতিরিক্ত দূষণের কারণে চুলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল ও বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এ খুশকি। তাই খুশকির সমস্যা থাকলে তা দূর করতে হবে।

খুশকি দূর করতে বাজারে বিভিন্ন ধরনের শ্যাম্পু ও লোশন পাওয়াই যায়। তবে এসব জিনিসে বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে অনেক সময় চুলের ক্ষতিও হয়।

তাহলে কী করতে হবে?

খুশকি দূরে ব্যবহার করতে পারেন বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদান।

আরোও জানুন- ঘামে দুর্গন্ধ হলে জেনে নিন সমাধান

পেঁয়াজের রস

দুটো পেঁয়াজ ভালো করে বেটে এক মগ পানি মিশিয়ে নিন। মাথায় এই পেঁয়াজের রস ভালো করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুবার ব্যবহার করলে খুশকি দূর হবে।

লেবুর রস

দুই টেবিল-চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২ থেকে ৫ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। সপ্তাহে দুবার এভাবে চুলে লেবু ব্যবহার করা যাবে।

টকদই

খুশকির সমস্যায় টকদই খুব কার্যকরী। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এভাবে চুলে টকদই ব্যবহার করুন।

নারিকেল তেল

নারিকেল তেল খুশকির প্রকোপ কমাতে ও স্ক্যাল্প ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারিকেল তেল মালিশ করলে দ্রুত উপকার পাবেন। সপ্তাহে দুবার

মেথি

খুশকি দূর ও চুল পড়া কমাতে মেথি খুব ভালো কাজ করে।

মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভালো করে বেটে নিন। ছেঁকে নেয়া পানি ফেলে দেবেন না। এবার বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় ও মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা পর চুল ভালো করে ধুয়ে ফেলুন।

চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুবার মেথি মালিশ করলে উপকার পাবেন।

আরোও জানুন- দাড়ি চুলকানোর সমস্যা দূর করার উপায়

আরোও জানুন- চুল নিয়ে যত ভুল

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬