Logo

ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

রাজধানীতে জলাবদ্ধতা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২০
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সকাল ৬ টা- ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকালে দেখা যায়, বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক তো বটেই, বিভিন্ন সংযোগ সড়কেও পানি জমে গেছে। এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে দুর্ভোগে পড়েন নগরবাসী। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে থাকতে দেখা যায়।

আরো পড়ুন- রাজধানীতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে রাজধানীর ধানমণ্ডি, বাংলামোটর, কলাবাগান, কারওয়ান বাজার, তেজগাওঁ, মৌচাক, মালিবাগসহ অনেক জায়গায় জলজট জলাবদ্ধতায় রূপ নিয়েছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

হঠাৎ বৃষ্টিতে সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। ফুটপাত পানিতে ডুবে থাকায় পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে। একইসাথে যানবাহনের সংকট থাকায় বেশি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬