Logo

‘সবার অনার্স-মাস্টার্স, ডিগ্রির প্রয়োজন নেই’

ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মন্তব্য করেছেন সবার জন্য অনার্স-মাস্টার্স আর পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই । বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২০’ উপলক্ষে ড্যাফোডিল পরিবার ও এটুআই-এর যৌথ আয়োজনে কোভিড-১৯ এবং পরবর্তী সময়ের প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় আমরা কি প্রস্তুত’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এই কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার  স্বপ্ন স্থাপনের জন্য আমরা কাজ করছি। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাচ্ছি, যার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার জীবন ও জীবিকার স্বপ্ন পূরণে সক্ষম হয়। পাশাপাশি রাষ্ট্রীয় স্বপ্ন ও অর্জিত হবে। আমরা গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর খুব জোর দিচ্ছি। সবার জন্য অনার্স-মাস্টার্স আর পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই।’

আরো পড়ুন- নন-ক্যাডার পদের আবেদন শুরু আজ

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, ইংলিশ মিডিয়াম, কওমি ও সাধারণ শিক্ষা ধারাসহ ভিন্ন ভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। সাধারণ শিক্ষা আবার দুই ধারায় বিভক্ত। ইংলিশ ভার্সন ও বাংলা ভার্সন। শিক্ষার সব ধারাই কিছু আবশ্যিক দক্ষতা অর্জন করতে হয়। কিন্তু অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই আবশ্যিক দক্ষতা অর্জিত হচ্ছে না। তাই সরকার আবশ্যিক দক্ষতা উন্নয়ন এবং সব ধারার শিক্ষা ব্যবস্থায় দক্ষতা নিশ্চিত করতে যাচ্ছে।’

আরো পড়ুন- চবি ভিসি সপরিবারে করোনায় আক্রান্ত

ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর, এটুআই প্রকল্পের ফিউচার অফ ওয়ার্ক ল্যাবের প্রধান আসাদ উজ জামান, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস ফারাহ কবির, প্রথম আলোর ইউথ প্রোগ্রামের প্রধান মুনীর হাসান প্রমুখ।

আরো পড়ুন- শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬