Logo

আবারও গভর্নর হলেন ফজলে কবির

আবারও গভর্নর ফজলে কবির
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২০
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
গত ৩ জুলাই দ্বিতীয় দফার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সরকার সাবেক গভর্নর ফজলে কবিরকে আবারও বাংলাদেশ ব্যাংকের  গভর্নর পদে নিয়োগ দিয়েছে। বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইন ২০২০-এর অনুচ্ছেদ ১৩(৩) এবং ১০(৫) এর বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হল।

আরো পড়ুন- পাঁচ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করলো এবি ব্যাংক

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স ৬৫ বছর নির্ধারিত ছিল। সেই বয়সসীমা আরও দুই বছর বাড়িয়ে জাতীয় সংসদে আইন পাস করায় সরকার।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চার বছরের জন্য ফজলে কবিরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি ওই বছরের ২০ মার্চ গভর্নর হিসেবে যোগদান করেন। চুক্তি অনুযায়ী, গত ২০ মার্চ শেষ হয় তার নিয়োগের মেয়াদ। পরে তার চুক্তির মেয়ার আরও তিন মাস বাড়ানো হয়।

আরো পড়ুন- ওয়ান ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ

গত ৩ জুলাই সেই মেয়াদও শেষ হয়। ফজলে কবিরের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় তার চাকরির মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই। এ কারণে বয়সসীমা আরও দুই বছর বাড়িয়ে আইন পাস করায় সরকার।

আরো পড়ুন- এ বি ব্যাংকে শতাধিক কর্মী ছাঁটাই

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬