Logo

চুল নিয়ে যত ভুল

চুলের যত্ন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুন, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কেবল অযত্ন কিংবা অবহেলার কারণেই যে চুল পড়ে যায় এমন নয় কিন্তু নয় । চুলের যত্ন নিতে অনেকে বিভিন্ন উপায় অবলম্বেন করেন। আপনার নিজের কিছু ভুল অভ্যাসের কারণেও দ্রুত নষ্ট হয়ে ঝরে যেতে পারে আপনার চুল। চুলের যত্ন  নেয়ার ক্ষেত্রে এসব ভুল ধারণা ও অভ্যাস হতে পারে আপনার চুল পড়ে যাওয়ারও অন্যতম কারণ। জেনে নিন সেগুলো কী কী।

প্রতিদিন চুল ধোয়া
নিয়মিত চুলে পানি ও শ্যাম্পু লাগানো একেবারেই অনুচিত। প্রতিদিন চুল ধুলে চুলের গোড়ায় থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুলের প্রকৃত ক্ষমতা হারিয়ে যেতে শুরু করে। সপ্তাহে তিন থেকে চারদিন চুলে পানি লাগান।

কন্ডিশনারপর অতিরিক্ত ব্যবহার
চুলের যত্নে কন্ডিশনার আবশ্যক। তবে তা একেবারেই অতিরিক্ত ব্যবহার করা যাবে না। শ্যাম্পুর মতো আগা থেকে গোড়া পর্যন্ত কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। কন্ডিশনার ব্যবহার করুন চুলের আগার অংশে।

 

গরম পানি ব্যবহার করা
গরম পানি চুলে ব্যবহার করবেন না। এতে দ্রুত চুলের প্রাকৃতিক তেল ও কেরাটিন বের হয়ে যায়। ফলে ধীরে ধীরে চুল নিষ্প্রাণ হতে থাকে।

ভেজা চুল বাঁধা
ভেজা চুল বাধলে চুল ভেঙে যায় খুব সহজে। ভেজা চুল আঁচড়ানোও অনুচিত। মোটা খিলের চিরুনি দিয়ে হালকা করে আঁচড়ে ছেড়ে রাখা উওম । প্রাকৃতিক বাতাসে শুকানোর পর তারপর বেঁধে নিন আপনার ইচ্ছেমতো।

চুলে অতিরিক্ত ব্রাশ ব্যবহার করবেন না। চুলের আগা ফেটে যায় অতিরিক্ত ব্রাশ ব্যবহারের কারণে।

আরোও জানুন- প্রতিদিন কেন ডিম খাবেন?

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬