Logo

অসহায় পরিবারের মাঝে নোবিপ্রবি লিও ক্লাবের ধান বিতরণ

ধান বিতরন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর ৩০ টি অসহায় পরিবারের মাঝে ৩০ মন ধান বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিও ক্লাব। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে  বিপাকে পড়া নোয়াখালীর জেলার চাটখিল থানার এসব দুস্থ্য পরিবারের পাশে দাড়িয়েছে ক্লাবটি।  

রোববার সংগঠনটির পক্ষ থেকে  এই  ৩০ টি অসহায়  পরিবারের মাঝে ৩০ মন ধান বিতরণ করেন নোবিপ্রবি লিও ক্লাবের সভাপতি লিও হাসিব আল আমিন।

ক্লাবটির এডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ এর সার্বিক তত্ত্বাবধান এবং  লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সহ-সভাপতি ও কিষান বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন রেজওয়ান করিমের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে লায়ন রেজওয়ান করিম জানান, দেশের এ ক্রান্তি লগ্নে আমরা ঘরে বসে থাকতে পারিনি, অসহায় মানুষগুলোর মুখ যখনই চোখের সামনে ভেসে উঠেছে তখন নিজের অজান্তেই কেঁদে উঠেছে হৃদয়। 

লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ বলেন ‘ করোনাভাইরাস মহামারীতে মানুষের দুর্ভোগ কমাতে এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা অকুণ্ঠ প্রশংসার দাবিদার।’

এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি।

আরো পড়ুন-করোনা সতর্কতায় বন্ধ ঘোষণা নোবিপ্রবি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬