Logo

ঈদের আগে বসুন্ধরা-যমুনা শপিং মল কোনোটিই খুলছে না

শপিংমল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মে, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬
শপিং মলগুলো ঈদের আগে খোলার সুযোগ সরকার দিলেও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে খুলছে না রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি ।

ঢাকার এ্ই দুটি শপিং মলের কর্তৃপক্ষ বুধবার না খোলার সিদ্ধান্তটি জানিয়েছেন।

করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে এক মাস বন্ধ থাকার পর সোমবার সরকার শপিং মলগুলো ১০ মে থেকে নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখার অনুমতি দেয়।

যখন দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে, তখন শপিং মলগুলো খুলতে দেওয়ার সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে।

বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মোহাম্মদ আবু তৈয়ব বলেন, (কোভিড-১৯) “করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শপিং মলটি না খোলার সিদ্ধান্ত নিয়েছেন।”

আবু তৈয়ব বলেন, “এই (বসুন্ধরা সিটি) শপিং মলে প্রতিদিন লাখ লাখ মানুষ কেনাকাটার জন্য আসে। ঈদের আগে আরও বাড়ে।

“এই মহাসঙ্কটের সময়ে আমরা ঝুঁকি নিতে চাই না। ‘আগে মানুষের জীবন, তার ব্যবসা।”

আবু তৈয়ব বলেন, “বসুন্ধরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। মানবতার কথা চিন্তা করেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

যমুনা ফিউচার পার্কের মালিকানা কর্তৃপক্ষ যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, “এই মহামারীর সময়ে কোনো ঝুঁকি নিতে চাই না আমরা। সে কারণেই এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক না খোলার সিদ্ধান্ত নিয়েছি।”

“পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর খুলব,” বলেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬