Logo

অভিনেতা ইরফান খান চলে গেলেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান । গত মঙ্গলবারই তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে কেতালনের সংক্রমণের জন্য ভর্তি করা হয়েছিল।

পরে তাকে আইসিসিইউতে রাখা হয়েছিল । কিন্ত আর সুস্থ হয়ে ফিরে আসা হয়ে ওঠেনি তার।মাত্র ৫৩ বছর বয়সে বুধবার সকালে এই প্রতিভাময় অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। তিনি রেখে গিয়েছেন স্ত্রী সুতপা শিকদার ও দুই পুত্রকে। ইরফানের জন্ম ভারতের রাজস্থানের জয়পুরে। এখনও সেখানেই থাকে তাঁর পরিবার।

সেখান থেকেই দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়তে এসেছিলেন। এরপর পাকাপাকি ভাবে যোগ দেন অভিনয়ের পেশায়। হিন্দি ও ইংরাজি বহু চলচ্চিত্রেই তিনি অভিনয় করেছেন। ‘পিকু’ ছবিতে তার অভিনয় দর্শকের প্রভূত প্রশংসা পেয়েছিল।

গত সপ্তাহেই ইরফানের মা সায়েদা বেগম প্রয়াত হয়েছেন। লকডাউনের কারণে জয়পুরে মায়ের দাফনে যোগ দিতে পারেননি ইরফান। মুম্বইতেই ছিলেন তিনি। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি।

তাই ভিডিও কলেই পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে যাবতীয় কাজ সেরেছিলেন। ২০১৮ সালে তার নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পরে তাঁর। বিরল রোগের চিকিৎসায় প্রায় একবছর লন্ডনে থেকে চিকিৎসা করেছিলেন।

অসুস্থতা থেকে খানিকটা সুস্থ হয়ে আংরেজি মিডিয়াম চলচ্চিত্রের কাজ শেষ করেছিলেন। মার্চ মাসে ইরফানের শেষ চলচ্চিত্র আংরেজি মিডিয়াম মুক্তি পেয়েছে । তখনও শরীর অসুস্থ ছিল বলে তাঁকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬