Logo

বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাবের উদ্যোগে এবং ফার্মেসি বিভাগের সার্বিক সহায়তায় এ কার্যক্রমের প্রথম পর্যায়ে সমাজের অসহায় মানুষদের মধ্যে দশ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম বর্তমানে চলছে।

বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক এবং ইনোভেশন ল্যাবের প্রধান ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত বলেছেন বাংলাদেশ জুড়ে অ্যান্টিভাইরাল পন্যগুণোর যে ঘাটতি আছে তা মোকাবিলায় সহায়তা করতে চান তারা। এসময় তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন হবে, ততদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখবো আমরা।

উৎপাদিত দশ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ইতোমধ্যে বিতরণের জন্য রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের অসহায় মানুষদের জন্য পাঠানো হয়েছে। বিতরণের কাজে সার্বিক সহযোগিতা করছে স্মাইল ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬