Logo

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাস দেবেনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আজ রবিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। কারওয়ান বাজারে অবস্থিত তিতাসের প্রধান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, গেন্ডারিয়া, ধুপখোলা, দয়াগঞ্জ, শান্তি ভূষন লেন, সাধনা গলি, ডিস্টিলারি রোড, হাজী আজগর আলী হাসপাতাল সংলগ্ন এলাকা। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬