Logo

ফুল বিক্রির মাধ্যমে, এতিমদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ঢাকাসহ পুরো দেশে চলছে ফুল বিক্রির মহা উৎসব। ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রহর গুনছেন অনেকেই। ফুল বিক্রির চিন্তাতেও পিছিয়ে নেই ব্যবসায়ীরা।

তবে ভালোবাসার দিনে এতিমদেরকে ভালোবাসা বিলাতে অভিনব এক উদ্যোগ নিলো আহ্বান ফাউন্ডেশন । সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী চলে ফুলবিক্রি। আর এই ফুল বিক্রির লভ্যাংশ অর্থ ব্যয় হবে এতীম শিশুর শিক্ষা-উপকরণ সহযোগিতার খাতে। রাজধানীর ধানমন্ডি লেকে সারাদিন চলবে এই কর্মসূচি।

কয়েকজন নিষ্ঠাবান আর মানবতাবাদী তরুণ-তরুণীদের এই উদ্যোগে অনেকেই তাদের স্বাগত জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬