Logo

ফুসফুসে ক্যান্সার আক্রান্তদের জন্য সুসংবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০১৮
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফুসফুসে ক্যান্সার একটি জটিল রোগ। প্রত্যেক বছরই বহু মানুষ মরণঘাতী রোগটির কবলে পড়ে প্রাণ হারান৷ যার মধ্যে ৮০ শতাংশ ধূমপানের সঙ্গে সম্পর্কযুক্ত৷ জনসচেতনতা বাড়ানোর জন্য নানা ধরনের উদ্যোগও গ্রহণ করেছে সরকার৷

তবে সম্প্রতি গবেষকরা জানাচ্ছেন, ফুসফুস ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারে আঙুরের স্কিন, দানা ও রেড ওয়াইন৷

ফুসফুস ক্যান্সারের বিষয়টি নিয়ে ইঁদুরের ওপর পরীক্ষা চলানো হয়৷ এক গবেষক জানাচ্ছেন, পরীক্ষিত প্রত্যেকটি ইঁদুরের মধ্যে টিউমারের ৪৫ শতাংশ প্রবণতা কমেছে৷ পরীক্ষার বাইরে থাকা ইঁদুরগুলোর মধ্যে কিন্তু কোনোরকম উন্নতি দেখা যায়নি৷ ইঁদুরগুলোকে মোট চারটি গ্রুপে ভাগ করে গবেষকরা ২৬ সপ্তাহ ধরে পরীক্ষা চালান৷ যেখান থেকেই সামনে আসে তথ্যটি৷ একই পদ্ধতি মানবদেহের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন গবেষকরা৷

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬