Logo

কল্যাণমূলক কাজে সব সময় চাঁদপুরের পাশে থাকব: শাইখ সিরাজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০১৯
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক বার্তা শাইখ সিরাজ বলেছেন, চাঁদপুরের সব ধরনের উন্নয়নমূলক কাজে ঢাকায় কর্মরত চাঁদপুরের সাংবাদিকদের পাশে থাকবেন।

তিনি বলেন, সংগঠন টিকে থাকে কল্যাণ মূলক কাজের মাধ্যমে। ঢাকায় কর্মরত চাঁদপুর সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম যদি কল্যাণ মূলক কাজ শুরু করে তাহলে সংগঠনের সাথে সম্পৃক্ত সবাইকে মানুষ মূল্যায়ন করে।

শনিবার চ্যানেল আইয়ের বোর্ড রুমে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিকের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না, যুগ্ম সম্পাদক সফিক শাহীন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, দফতর সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মানব কল্যাণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, সদস্য জাকির মজুমদার ও কাজী ফয়সাল প্রমুখ।

চাঁদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে শাইখ সিরাজ সদস্যদের নানা পরামর্শ দেন। তিনি যোগাযোগ ও পর্যটন খাতকে অধিক গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত তথ্যভিত্তিক সংবাদ প্রচারের পরামর্শ দেন। যাতে নীতি নির্ধারকদের নজরে আসে।

এসময় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলে তিনি তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬