শেয়ারবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চলতি অর্থবছরের ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় ২ শতাংশ লোকসান বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ১৫ টাকা, যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩ দশমিক ০৮ টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে দশমিক ০৭ টাকা বা ২ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪০ টাকায়।