Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৫ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৪টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে চারটি নতুন এবং ১০টি সংশোধিত প্রকল্প।

এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পাওয়া আরও সাতটি প্রকল্পের বিষয়ে একনেকের বৈঠকে সদস্যদের অবহিত করা হবে। প্রকল্পগুলোর প্রস্তাব ও সংশোধনী পর্যালোচনা করে সেগুলোর অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। প্রকল্পগুলোর ব্যয়, বাস্তবায়ন পরিকল্পনা ও সংশোধনীসহ বিভিন্ন দিক পর্যালোচনা শেষে অনুমোদনের সিদ্ধান্ত আসবে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬