আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে Wellbeing, Holistic Health এবং Genomic Wellness নিয়ে নিজের অভিজ্ঞতা ও চিন্তাধারা তুলে ধরেছেন বাংলাদেশের Wellbeing Mentor, Entrepreneur ও Genomic Wellness Expert ডা. মেছবাহ উদ্দিন।
সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত World Congress on Total Health & Wellbeing-এ Delegate ও Invited Speaker হিসেবে অংশগ্রহণ করেন তিনি। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক পেশাজীবী, গবেষক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হন। সমন্বিত স্বাস্থ্যসেবা ও Wellbeing-এর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
সম্মেলনে ডা. মেছবাহ উদ্দিন Holistic Wellbeing, Personalized Wellness এবং মানুষের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সমন্বিত দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। ৬৪তম ঘোষণাপত্রের লক্ষ্য ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুস্থতা ও টেকসই রূপান্তরের ভাবনাও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পায়।
কলম্বোর এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আগে ভারতের বেঙ্গালুরুতে একটি Intensive Genomic Wellness Program সফলভাবে সম্পন্ন করেন তিনি। জেনেটিক অন্তর্দৃষ্টির মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক ও প্রতিরোধমূলক সুস্থতা চর্চার প্রসারে কাজ করার পাশাপাশি মানুষের মানসিক, শারীরিক ও সামগ্রিক Wellbeing নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ডা. মেছবাহ উদ্দিন।
তিনি Wellbeing Genetics & Research-এর প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি বাংলাদেশে Wellbeing ও Mental Wellness-ভিত্তিক বিভিন্ন উদ্যোগ, প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. মেছবাহ উদ্দিন বলেন, “নিজের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা এবং দেশের সীমানা পেরিয়ে মানুষের কল্যাণে অবদান রাখার সুযোগ আমার কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের। আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করার কোনো ভৌগোলিক সীমানা নেই। বাংলাদেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও Wellbeing নিয়ে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং মানুষের কল্যাণে অবদান রাখতে চাই। আমার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও মনে করেন, ভবিষ্যতের সুস্থ ও সমৃদ্ধ পৃথিবী গড়তে Mental Wellness, Holistic Health, Personalized Wellness, Predictive এবং Preventive Healthcare-কে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া জরুরি।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে Wellbeing নিয়ে কাজের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে অবদান রাখার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।