Logo

সামতা লেদারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৩ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সামতা লেদার লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ পয়সা, যা আগের হিসাববছরের একই সময়ে ঋণাত্মক ৪২ পয়সা ছিল।

২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ২০২৫ সালের ৩০ জুনে যা ছিল ১৪ টাকা ৩৭ পয়সা।

 

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬