Logo

বে-লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন ফাতেমা জহির মজুমদার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ফাতেমা জহির মজুমদার। মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানির ২৩৩তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী কার্যকালের জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. হাবিবুল্লাহ মনজু এফসিএ সভায় ফাতেমা জহির মজুমদারের নাম চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচনের প্রস্তাব করেন। পরে সভায় উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে-লিজিংয়ের পরিচালনা পর্ষদ ও অডিট কমিটিতে দায়িত্ব পালন করছেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি আইন বিষয়ে অধ্যয়ন করেছেন। ছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকা থেকে ফরাসি ভাষায় সার্টিফিকেশন অর্জন করেছেন।

সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন ফাতেমা জহির মজুমদার। তিনি গুলশান লেডিস ক্লাব, ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড ও ব্লু ফ্লায়িং একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি কমিউনিকেটিভ ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কাজ করছেন। পাশাপাশি ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষার প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬