সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলা ১১টায় ডিএসইর বাজারচিত্র অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৩ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় ডিএসইতে মোট ২৮১ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৫৯২টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৯০টি।
বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬০টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।