Logo

মেট্রো স্পিনিংয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫০ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৭ পয়সা। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ৯৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৫০ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৪৭ পয়সা।

এদিকে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৪৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিক শেষে ছয় মাসের হিসাবে তা দাঁড়িয়েছে ঋণাত্মক ৭৭ পয়সা। আর তৃতীয় প্রান্তিক শেষে নয় মাসের হিসাবে এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ১ টাকা ২৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে তা দাঁড়ায় ২ টাকা ৩৬ পয়সা এবং ৩১ মার্চ ২০২৬ শেষে ছিল ২ টাকা ৯ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬