Logo

ধারাবাহিক প্রবৃদ্ধিতে একমি ল্যাবরেটরিজ, লভ্যাংশে নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৫ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ব্যবসায় প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রতি বছরই কোম্পানিটির মুনাফা, শেয়ার প্রতি আয় (ইপিএস) এবং শেয়ার প্রতি নীট এ্যাসেট বেড়ছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি এ যাবৎ কালের সর্বোচ্চ ইপিএস করেছে। পাশাপাশি ঘোষণা করেছে রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে ২০২১ সাল থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মৌলিক তথ্য পাওয়া যায়। সে তথ্য অনুসারে, ২০২১ সালে দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড এর ইপিএস ছিল ৭ টাকা ৪২ পয়সা; ২০২২ সালে ৯ টাকা ৯৮ পয়সা; ২০২৩ সালে ১০ টাকা ৮৯ পয়সা; ২০২৪ সালে ১১ টাকা ৬১ পয়সা; ২০২৫ সালে ১১ টাকা ৪৮ পয়সা এবং ২০২৬ সালে (অর্থবছর ২০২৫-২৬) ইপিএস হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা।

গত ছয় বছরের মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছর ছাড়া প্রতিবছরই কোম্পানিটির ইপিএস বেড়েছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ইপিএস বেড়েছে ৩৪ দশমিক ৫০ শতাংশ; ২০২২-২৩ অর্থবছরে ৯ দশমিক ১২ শতাংশ; ২০২৩-২৪ অর্থবছরে ৬ দশমিক ৬১ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবছরে ১০ দশমিক ১৯ শতাংশ।

ইপিএস বৃদ্ধির পাশাপাশি কোম্পানির শেয়ার প্রতি নীট সম্পদের পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে। ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ৩০ জুন ২০২৬ এ কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদের মূল্য ১৩৯.৩৭ টাকা যা গত অর্থবছরের তুলনায় ১০.২৯% বৃদ্ধি পেয়েছে। ৩০ জুন ২০২৫ এ কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ছিল ১২৬.৩৭ টাকা।

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ৬ বছরের ইপিএস

বিগত ২৬ অক্টোবরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর পরিচালনা পর্ষদ বৈঠকে সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এটি এখন পর্যন্ত এক্মির সর্বোচ্চ লভ্যাংশ। ২০১৬ সালে তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটি ধারাবাহিকভাবে আকর্ষণীয় লভ্যাংশ দিয়ে আসছে। প্রথম বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। পরের তিন বছরও একই হারে লভ্যাংশ দেওয়া হয়।২০২০ সালে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পর থেকে গত বছর পর্যন্ত কোম্পানির ঘোষিত লভ্যাংশ ছিল ২৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে।

বাজার বিশ্লেষকদের মতে, যে কোন কোম্পানির মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি পুঁজিবাজারের জন্য খুবই ইতিবাচক বিষয়। তাতে কোম্পানি ও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, কোম্পানির আরো বেশি লভ্যাংশ দেওয়ার সক্ষমতা তৈরি হয়। বর্তমানে মন্দা বাজারে যেখানে মূলধনী মুনাফার সুযোগ নেই বললেই চলে, এমন সময়ে একটু ভাল লভ্যাংশ পেলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড এর রেকর্ড লভ্যাংশ তাই খুবই ইতিবাচক একটি বিষয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬