Logo

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৩ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ইউনিট দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি নিয়ে অ্যাসেট ম্যানেজারের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে অ্যাসেট ম্যানেজার জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের ইউনিট দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের গত ১২ অক্টোবর ইউনিট দর ছিল ২৪.১০ টাকায়। যা ২ নভেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪০.৩০ টাকায়। অর্থাৎ ১৯ দিনের ব্যবধানে ইউনিটটির দর বেড়েছে ১৬.২০ টাকা বা ৬৭ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬