Logo

দরপতনের শীর্ষে সিএমপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২ নভেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দরপতনের শীর্ষস্থান দখল করেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। এদিন ফান্ডটির ইউনিট দর ৮ দশমিক ০৭ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন ফান্ডটির ইউনিট দর ১৬ টাকা ১০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা কমে ১৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। এদিন ইউনিটটির দর ৩ টাকা ৫০ পয়সা থেকে ২০ পয়সা কমে ৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের দর কমেছে ৫ দশমিক ৬২ শতাংশ। বন্ডটির দর ৬২২ টাকা ৫০ পয়সা থেকে ৩৫ টাকা কমে ৫৮৭ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

দরপতনের শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে—জেমিনি সি ফুড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, লিব্রা ইনফিউশন, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬