Logo

লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২ নভেম্বর, ২০২৬

সোমবার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইভিন্স টেক্সটাইলের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ১৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – মতিন স্পিনিংয়ের ১৪.৩০ কোটি টাকার, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.৬৮ কোটি টাকার, এনভয় টেক্সটাইলের ১০.৪৪ কোটি টাকার, ব্র্যাক ব্যাংকের ৯.৬৬ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.১৩ কোটি টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৮.২৭৮.০৮ কোটি টাকা, সায়হাম টেক্সটাইলের ৭.১২ কোটি টাকার, এম এল ডাইংয়ের ৬.৩৯ কোটি টাকা ও প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬