শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ট্রাস্ট ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ২৫ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় কমেছে ২২ পয়সা বা প্রায় ১৭ দশমিক ৬ শতাংশ।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৫৫ পয়সা। অর্থাৎ, নয় মাসে শেয়ারপ্রতি আয় কমেছে ৩৮ পয়সা।
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৬ পয়সা।