Logo

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফরকালে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত সোমবার (২৬ অক্টোবর) চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান গেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬