Logo

মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮ দশমিক ২৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৪ টাকায়।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে। তবে শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬