Logo

সূচকের উত্থানে লেনদেন শেষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৮ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই-৩০ ও ডিএসইএস সূচকও বেড়েছে। একই সঙ্গে বাজারে দরবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা দরপতনের তালিকায় থাকা কোম্পানির তুলনায় বেশি ছিল।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৩ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি আগের অবস্থানের তুলনায় ০ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

এদিন ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটির উত্থান হয়েছে ০ দশমিক ৪০ শতাংশ।

অন্যদিকে, ডিএসইএস সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। সূচকটির উত্থান হয়েছে ০ দশমিক ৭৪ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে বাজারটিতে মোট ৪৪০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ১৬ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৫৭৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৫০টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ২৬৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৭৬টি কোম্পানির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬