Logo

দরপতনের শীর্ষে মীর আখতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে মীর আখতার হোসেন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১২ দশমিক ৪১ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯২ শতাংশ। ৭ দশমিক ৯৬ শতাংশ দরপতন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়া সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আরএসআরএম স্টিল লিমিটেড ও রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড দরপতনের শীর্ষ দশের তালিকায় রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬