Logo

মিরাকল ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৭ পয়সা।

এদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪৭ পয়সা ঋণাত্মক।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৩ পয়সা। আগের বছরের একই তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১০ টাকা ৫৫ পয়সা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬