Logo

স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩২% নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৫০ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭.১৬ টাকায়।

স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৬ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়ও স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২% নগদ লভ্যাংশ ঘোষনা করে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয় ৭.২৪ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬