Logo

ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৫ অক্টোবর) ব্লক মার্কেটে ২৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৯ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৩৫ লাখ ৪২ হাজার ১০২ টি শেয়ার ৬১ বার হাত বদলের মাধ্যমে ৯ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিউচ্যূয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৫৬ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ড্যাফোডিল কম্পিউটার্সের ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬