Logo

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ দশমিক ১৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩ টাকা। এতে করে মুনাফা বেড়েছে এক দশমিক ১৯ টাকা বা ৪০ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক দশমিক ১৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল দশমিক ৯০ টাকা। এতে করে ইপিএস বেড়েছে দশমিক ২৯ টাকা বা ৩২ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ টাকায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬