Logo

বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২০ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাধারণ বিমা কোম্পানির (বিজিআইসি) চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১ পয়সা।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৭৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৭৩ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ১ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫০ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.১৯ টাকায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬