শেয়ারবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ওই বছরে নিট মুনাফা ৬১ কোটি ৯৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৩৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০.৬৯ টাকায়।
মতিন স্পিনিং মিলসের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামি ১০ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামি ১২ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।
এর আগে মতিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ গত ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির ওই বছরে নিট মুনাফা ৪৫ কোটি ৮০ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয় ৪.৭০ টাকা।