Logo

আইএসটিসিএলের ২৬তম এজিএম অনুষ্ঠিত, নগদ লভ্যাংশ অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১৯ অক্টোবর, ২০২৬

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকার কাকরাইলে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও আইএসটিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. হাসান ইমাম।

সভায় কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও আইএসটিসিএলের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হুদা এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক মো. মফিজুর রহমান।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আইএসটিসিএলের নিট মুনাফা হয়েছে ১ কোটি ৬৯ লাখ টাকা। একই অর্থবছরে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৭ পয়সা।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬