Logo

এডিএন টেলিকমের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১৮ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬