Logo

আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১৩ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়ায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির আসন্ন আইপিওকে কেন্দ্র করে আগামী ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্রান্ড বলরুমে রোড শো আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ অনুযায়ী যোগ্য বিনিয়োগকারীদের এ রোড শোতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও—দাম নির্ধারণে নজর

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি-এর আইপিও বুক বিল্ডিং পদ্ধতিতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফলে কোম্পানিটির শেয়ার ইস্যু মূল্য নির্ধারণের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বিডিং প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কারা অংশ নিতে পারবেন রোড শোতে?

যোগ্য বিনিয়োগকারী হিসেবে বেশ কয়েকটি শ্রেণির প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

• মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার;
• অ্যাসেট ম্যানেজার;
• স্টক ডিলার;
• ব্যাংক;
• আর্থিক প্রতিষ্ঠান;
• বিমা কোম্পানি;
• ফান্ড ম্যানেজার;
• অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও অন্যান্য কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম;
• কমিশনে নিবন্ধিত সিকিউরিটি কাস্টডিয়ানের কাছে হিসাব থাকা অনাবাসী বাংলাদেশি ( এনআরবি);
• ন্যাশনাল পেনশন অথরিটি;
• স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড;
• অ্যাপ্রুভড পেনশন ফান্ড ও অ্যাপ্রুভড গ্রাচুইটি ফান্ড;
• এবং কমিশন অনুমোদিত অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান।

ইস্যু ম্যানেজার ও রেজিস্ট্রার

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি-এর আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এবং রেজিস্ট্রার টু দ্যা ইস্যু হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬