Logo

বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১৩ অক্টোবর, ২০২৬

বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (DMCH) বৈজ্ঞানিক সিম্পোজিয়াম (Scientific Symposium) অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (BSPMR)-এর যৌথ উদ্যোগে সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর্থ্রাইটিস ও মাস্কুলোস্কেলিটাল সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা পদ্ধতির সর্বশেষ অগ্রগতি এবং নতুন ক্লিনিকাল অভিজ্ঞতা আদান-প্রদানের উদ্দেশ্যে এই একাডেমিক সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. এম এম জামান।

সেমিনারে সম্মানিত অতিথি (Guest of Honor) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ তাসলিম উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেন, উপ পরিচালক ডা. আশরাফ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হাসান হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ মিনহাজ, সহযোগী অধ্যাপক ডা: আতিকুল্লাহএবং BSPMR-এর সাধারণ সম্পাদক ড. এম. এ. কে. আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. মোঃ সোহেল রানা।

সিম্পোজিয়ামে ”A Double Threat to Mobility: Back pain with Hip pain in a Young Man” বিষয়ে বৈজ্ঞানিক গবেষণাপত্র ও পেপার উপস্থাপন করেন এমডি রেসিডেন্ট চিকিৎসক ড. আতিকুন্নেসা এবং ”A Complex Hip-Pelvic-Spinal Challenge in a 12-year-old girl” ড. লুনা আক্তার। উপস্থাপিত গবেষণার ওপর বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে মতামত প্রদান করেন ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোঃ মনোয়ার আলী, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ড. লুৎফান নেসা, এবং রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. রাফিয়া আফরোজ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধীনে বহির্বিভাগে ৬ দিনে ৬টি বিশেষায়িত ক্লিনিকের ঘোষণা করেন আজকের প্রোগ্রামের সভাপতি , ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. এম এম জামান। তিনি আরও বলেন এই ক্লিনিক সেবাগুলো বর্তমানে প্রচলিত নয়, সকলের কাছে এই সেবা পৌছাতে পারলে সর্বসাধারণগণ উপকৃত হবেন।
পরিশেষে, নেভিয়ান লাইফসাইন্স পিএলসি (Nevian Lifescience PLC)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢামেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিভাগের মেডিকেল অফিসার ড. গোলাম মাহফুজ খান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬