পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ২৪ পয়সা।
এদিকে, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা।
আলোচিত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৩ পয়সায়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ৫০ টাকা ৬৯ পয়সা।