Logo

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৭ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসি পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশনস, ২০১৫-এর রেগুলেশন ১৯(১) অনুযায়ী কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা ও বিবেচনা করা হবে।

পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা পরবর্তীতে বিনিয়োগকারীদের জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬