Logo

লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৬ অক্টোবর, ২০২৬

মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সায়হাম টেক্সটাইলের ২৬.২৩ কোটি টাকার, এনভয় টেক্সটাইলের ১৩.৭১ কোটি টাকার, এপেক্স ফুডের ১৩.১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও মালেক স্পিনিংয়ের ১১.১২ কোটি টাকার, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৯ কোটি টাকা, ইভিন্স টেক্সটাইলের ৯.৫৩ কোটি টাকা, শার্প ইন্ড্রাস্ট্রিজের ৮.৮৯ কোটি টাকার, সেনা ইন্স্যুরেন্সের ৮.৪২ কোটি টাকা ও একমি পেস্টিসাইডের ৮.১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬