Logo

সূচকে মিশ্র প্রবণতা, ডিএসইতে দর হারিয়েছে ১৬৩ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৫ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ অক্টোবর) দুপুর পর্যন্ত সূচকে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স সামান্য কমলেও ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২ হাজার ৮০৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় মোট ৯ কোটি ২৭ লাখ ৫ হাজার ২৫৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন বা ট্রেডের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৮৪৩টি।

এ সময় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ০ দশমিক ৪৭ পয়েন্ট বা ০ দশমিক ০১ শতাংশ কমে ৫ হাজার ৪৮১ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ০ দশমিক ৬৬ পয়েন্ট বা ০ দশমিক ০৩ শতাংশ বেড়ে ২ হাজার ৮৫ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ০ দশমিক ৮৩ পয়েন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ হাজার ৮৮ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে।
দুপুর পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৬টির শেয়ারদর বেড়েছে এবং ১৬৩টির দর কমেছে।খাতভিত্তিক লেনদেনে এ সময় মিশ্র প্রবণতা দেখা গেছে।

ডিএসইর সেক্টর হিটম্যাপ অনুযায়ী, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৭ দশমিক ৩ শতাংশ, মিউচুয়াল ফান্ডে ২ দশমিক ২ শতাংশ এবং বস্ত্র খাতে শূন্য দশমিক ৬ শতাংশ ইতিবাচক প্রবণতা দেখা যায়। বিপরীতে ওষুধ ও রসায়ন খাতে ১ দশমিক ৫ শতাংশ নেতিবাচক প্রবণতা ছিল।

দুপুর পর্যন্ত দর বৃদ্ধির শীর্ষে ছিল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৬৬ টাকা ৭০ পয়সায় ওঠে।
এ ছাড়া আইসিবি সোনালী-১ মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ৭ দশমিক ৮৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৮৮ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬