Logo

এপেক্স স্পিনিংয়ের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, সমাপ্ত হিসাববছরে এপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ১৭ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কিছুটা বেড়েছে।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

এজিএমে অংশগ্রহণ এবং ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬