গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয় শেয়ারবাজারের পথচলা। যে ধারাবাহিকতা বজায় ছিল চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। এরপরে বুধবার উত্থানে ফিরে। তবে এবারও পতন দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজার। যদিও লেনদেন উত্থান-পতনের মধ্যে ছিল। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৩২ পয়েন্টে। যা বুধবার ২৬ পয়েন্ট বাড়লেও এর আগে টানা ৪ কার্যদিবস পতন হয়। এর মধ্যে মঙ্গলবার ২ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৪৬ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৮ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসইতে ৭২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৯৯ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৩ কোটি ৯৯ লাখ টাকার বা ৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৫ টি বা ২২.০৮ শতাংশের। আর দর কমেছে ২৪২ টি বা ৬২.৮৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৫.০৬ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১ টির, কমেছে ৮৪ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩১ পয়েন্টে। আগেরদিন সিএসইতে ৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৪১ পয়েন্ট।