Logo

লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬
প্রিন্ট তারিখ: ১ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৫০ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৭২ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, শার্প ইন্ড্রাস্ট্রিজের ৫ দশমিক ২১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার দর কমেছে।

এছাড়াও ন্যাশনাল পলিমারের ৪ দশমিক ৬৮ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬৬ শতাশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪ দশমিক ৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ ও ইয়াকিন পলিমারের ৩ দশমিক ৮১ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬