মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৭২ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – পিপলস লিজিংয়ের ৫ দশমিক ৮৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ শতাংশ, ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ডের ৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এছাড়াও ওরিয়ন ইনফিউশনের ৪ দশমিক ৫৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪ দশমিক ৩৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৩ দশমিক ৫৭ শতাশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৩ দশমিক ৫৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩ দশমিক ৫৫ শতাংশ ও খান ব্রাদার্সের ৩ দশমিক ৫১ শতাংশ শেয়ার দর কমেছে।