Logo

গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রবিবার (২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা ফান্ডগুলোর মধ্যে- প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৬ শতাংশ, আইসিবি ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৩ শতাংশ ইউনিট দর বেড়েছে।

এছাড়াও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.৬৭ শতাংশ, আইসিবি থার্ড আরডি মিউচ্যুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, ভ্যানগার্ড রূপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৬.১০ ও আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৯১ শতাংশ ইউনিট দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬