Logo

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ৫০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৪০ পয়সায়। আগের সপ্তাহ শেষে এর সমাপনী মূল্য ছিল ২৩ টাকা ৬০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৪০ পয়সায়, যা আগের সপ্তাহে ছিল ৭ টাকা ৮০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ৪৬ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৯ টাকা ৪০ পয়সায়, যা আগের সপ্তাহে ছিল ৩০ টাকা ২০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিএনএটেক্স এবং ইন্ডেক্স এগ্রো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬